বিদেশে অবস্থান করলে কিভাবে সম্পত্তি বিক্রি করতে চান


বিদেশে অবস্থান করলে কিভাবে সম্পত্তি বিক্রি করবেন?


আপনি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে সম্পত্তি বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কয়েকটি ধাপ পার হতে হবে-


📝 দেশে কোন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নির দলিল তৈরি করবেন। তারপর দলিলটি কুরিয়ার বা ডাক মারফতে প্রবাসে থাকা ব্যাক্তির নিকট প্রেরন করবেন।


🇧🇩 প্রবাসে থাকা ব্যাক্তি বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে দলিল সম্পন্ন ও প্রত্যয়ন করে দেশে পাঠাবে।


🕛 এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা সত্যায়িত করাতে হবে ২-মাসের মধ্যে ।


🏢 এরপর ডিসি অফিসে পাঠাতে হবে স্টাম্প সংযুক্তির জন্যে এবং ৩-মাসের মধ্যে স্টাম্প সংযুক্তি করতে হবে বা ক্ষেত্র বিশেষ স্টাম্পশুল্ক পরিশোধ করতে হবে।


✒️ এরপর সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে রেজিষ্ট্রেশন করার জন্যে এবং ৪-মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে।


বিদেশে বসবাস বা অবস্থানরত কোনো ব্যক্তি কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে চাইলে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

Comments

Anonymous said…
Good